সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন
সাতক্ষীরারেঞ্জের আওতায় মুন্সিগঞ্জ
বনটহল ফাঁড়ির
সদস্যরা সুন্দরবনে
অভিযান চালিয়ে
সোমবার(২০
এপ্রিল) অবৈধ
হরিণ শিকারের
ফাঁদ উদ্ধার
করেছে।
বনবিভাগ সুত্রে প্রকাশ
মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত
ফুট পেট্রোলিংকালে
সুন্দরবনের ব্যারাকখাল এলাকায় সন্দেহজনক কার্যকলাপের
ভিত্তিতে অভিযান
পরিচালনা করে।এ
সময় বনের
ভেতর পেতে
রাখা ৪১টি
হরিণ শিকারের
মালা ফাঁদ
উদ্ধার করা
হয়।ফাঁদগুলি এমনভাবে পাতা ছিল যেন
বনাঞ্চলে বিচরণরত
হরিণ সহজেই
আটকা পড়ে
শিকারীদের হাতে ধরা পড়ে।
বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন
কর্মকর্তা ফজলুল হক বলেন সুন্দরবনের
জীবচিত্র্য রক্ষায় বনবিভাগের নিয়মিত টহল
ও অভিযান
পরিচালনা করা
হচ্ছে।তিনি বলেন উদ্ধারকৃত ফাঁদ ধ্বংস
করা হয়েছে
এবং এর
সঙ্গে জড়িতদের
শনাক্ত করার
কাজ চলমান
রয়েছে। বনবিভাগের
এধরনের অভিযান
ভবিষ্যতে অব্যাবহত
থাকবে বলে
জানান।
ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে
বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত হরিণ শিকারের
ফাঁদ।
৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৫ ঘন্টা ৩৮ মিনিট আগে