রাষ্ট্রের ভারসাম্য: সরকার, গণমাধ্যম ও বিরোধী দলের দায়িত্বশীল সহাবস্থান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ২৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, রাজশাহীতে পরিস্থিতি চরম কমলো সোনা ও রুপার দাম দূরপাল্লার যানবাহনে বাড়লো বাস ভাড়া ইরানে চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই! নোয়াখালীতে দারোয়ানের শয়ন কক্ষে বিদেশি মদ, আটক ১ লক্ষ্মীপুরে নারী ভিক্ষুককে মারধরের পর মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন বরিশালে কোচিং নির্ভরতা নিয়ে অভিযোগ কোচিং করলে পাশ, না করলে ফেল”—শিক্ষার্থীদের ক্ষোভ প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান, শিকলে আবদ্ধ ২৪ বছরের তরুণী টপসয়েল কাটা নীরব এক পরিবেশ বিপর্যয় ইউথ লিডালশীপ সামিটে যোগ দিতে অস্ট্রেলিয়া গেলেন অ্যাডভোকেট নাজমুল হাসান নোয়াখালীর বেগমগঞ্জে তিন ইট ভাটাকে অর্থদন্ড আগামী প্রজন্ম সম্ভাবনা নাকি সংকটের অশনি সংকেত? আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ঝিনাইগাতীতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে ঘন ঘন লোডশেডিংয়ে কারণে অতিষ্ঠ জনজীবন।

আমার কলম কখনো বিক্রি করবো না : শ্রীমঙ্গলের ইউএনও জিয়াউর রহমান, গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

আমার কলম কখনো বিক্রি করবো না, সত্য ও ন্যায়ের পক্ষেই সর্বদা আমার কলমের অবস্থান' মন্তব্য করে শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেছেন, কেবল কথা নয়, কাজের মাধ্যমে শ্রীমঙ্গলের উন্নয়নে মনোনিবেশ করতে চাই। কয়েকটা সুইটকেইস ও প্রয়োজনীয় কিছু মালামাল নিয়ে এসেছি, চলে যাবার সময় এসব লাগেজই নিয়ে যাবো। শ্রীমঙ্গল থেকে এর বেশি কিছু নিয়ে যেতে চাই না। তিনি সহযোগিতার পাশাপাশি তার প্রশাসনিক কাজে গণমাধ্যম কর্মীরা জনকল্যাণমুখী পরামর্শ চান, তবে অনায্য কোন সুপারিশ না করারও অনুরোধ জানান। 

বুধবার (২২ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলকক্ষে উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল আয়োজিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও মো. জিয়াউর রহমান এসব কথা বলেন।

ইউএনও জিয়াউর রহমান আরো বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের দলীয় পরিচয় আমলে নেয়া হবে না। তাদের অপরাধী হিসেবেই গন্য করা হবে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ।

এসময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, সকলের মতামত শুনে সবাইকে সাথে নিয়ে শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। 

সাবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, সাবেক সহসভাপতি কাওছার ইকবাল, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজারের স্টাফ রিপোর্টার মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির), সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সাবেক যুগ্ন সম্পাদক এম এ রকিব, প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য আবুজার রহমান বাবলা, নুর মোহাম্মদ সাগর, প্রেসক্লাবের সদস্য আব্দুর রব, রুবেল আহমদ, আনোয়ার হোসেন জসিম, মিজানুর রহমান আলম, গোলাম কিবরিয়া জুয়েল, শামছুল ইসলাম শামিম, ঝলক দত্ত প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী।


Tag