লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী লালপুরে বিষাক্ত সাপের কামড়ে কৃষকের মৃত্যু বাংলাদেশে অর্থনীতির যে মুল চালিকাশক্তি, তা সবই প্রসারিত হয়েছিল শহীদ জিয়ার হাত ধরে -ডা. জাহিদ হোসেন মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত। সান্তাহারে প্রতিবেশির বাসা থেকে শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার, গ্রেপ্তার ৪ গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

‎মোংলায় মহিলা দল নেত্রী গ্রেফতার: ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


‎মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মোংলা পৌর মহিলা দল ও বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা শহরের প্রধান প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।


‎বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টাকা চুরির একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ বছরের ইসমাইল ও তার বাবা লাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। আটককৃতরা আত্মীয় হওয়ায় বিষয়টি নিয়ে কথা বলতে থানায় যান পৌর মহিলা দলের সহ-সভানেত্রী জাহানারা আক্তার জানু। এ সময় ওসির সাথে তাঁর কথা কাটাকাটি হলে ওসি আতিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বিএনপি নেত্রী জাহানারা আক্তার জানুকেও গ্রেফতার করেন।


‎মামলা দায়ের শেষে শনিবার সভানেত্রী জানু সহ ৩ জনকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়। একজন নারী নেত্রীকে এভাবে গ্রেফতারের ঘটনায় মোংলা পৌর  মহিলা দল এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।  সন্ধ্যায় শহরে বিক্ষোভ ও পথসভা করেন মহিরা দল ও বিএনপির অঙ্গসংগঠন। পথসভা থেকে বক্তারা অবিলম্বে ওসির অপসারণ দাবি করেন এবং জাহানারা জানুর নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পৌর মহিলা দল ও  বিএনপির নেতাকর্মীরা।


‎এ বিষয়ে মোংলা থানা পুলিশ জানায়, ৯৮ হাজার টাকা চুরি ঘটনায় থানায় একটি মামলা হয়। পরে আটক ওই শিশুর দেয়া তথ্যমতে তার বাবা ও ফুপুর কাছ থেকে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া মেনেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। তবে ওসির সাথে অসদাচরণের বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

আরও খবর