আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরে ঋণের দায়ে প্রাণ গেল সুমনার, স্বামীসহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যা মামলা

ঋণের কিস্তি দিতে না পারার জেরে যশোরে সুমনা খাতুন নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদে অবশেষে আদালতের শরণাপন্ন হয়েছেন নিহতের পিতা মোমিন গাজী। মঙ্গলবার যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের স্বামী জসিম মোল্যাসহ চারজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।আদালত অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ওসিকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

২০১৭ সালে জামতলা-মুনসেফপুর গ্রামের জসিম মোল্যার সাথে বিয়ে হয় সুমনার। মামলার আরজিতে বলা হয়েছে, বেকার জসিম তার স্ত্রীর নামে এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ নিলেও কিস্তি পরিশোধ করতেন না। গত ২৮ এপ্রিল কিস্তির টাকা নিয়ে এনজিও কর্মীদের সাথে বিবাদের জেরে জসিম বাড়ি থেকে পালিয়ে যান। এর প্রতিবাদ করায় সুমনাকে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে মারধর করেন। রাতে জসিম বাড়ি ফিরে সবার সাথে যোগ দিয়ে সুমনাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদী পক্ষ দাবি করেছেন, হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে তাকে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এমনকি পুলিশ ঘটনাস্থলে গিয়েও সঠিক সুরতহাল ছাড়াই দাফনের অনুমতি দেয় এবং থানায় মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে নিহতের ৭ বছর বয়সী সন্তান জাহিন ও প্রতিবেশীদের কাছে প্রকৃত ঘটনা জানতে পেরে আদালতে মামলা করেন সুমনার বাবা।

আসামিরা হলেন: নিহতের স্বামী জসিম মোল্যা, শ্বশুর তক্কেল মোল্যা, শাশুড়ি তারা খাতুন এবং দেবর নাজিম মোল্যা। আদালত সংশ্লিষ্ট থানায় এই ঘটনায় আগে কোনো মামলা হয়েছে কিনা তা নিশ্চিত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।


আরও খবর