বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইসলামপুরে বিনামূল্যে মিলবে জলাতঙ্কের চিকিৎসা, স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দিলেন ইউএনও

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া যাবে জলাতঙ্ক রোগ প্রতিরোধে বিনামূল্যের ভ্যাকসিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন বিনামূল্যে বিতরণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সরবরাহ করেছেন। 


আজ রোববার (১০ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে ভ্যাকসিন হস্তান্তর করা হয়।


এসময় ইউএনও নাজমুল হুসাইনের কাছ থেকে 

ভ্যাকসিন গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক মো. রিপন মিয়া।


স্থানীয় সূত্রে জানা গেছে, চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়েও 

অনেকেই বিনামূল্যে জলাতঙ্কের ভ্যাকসিন পান না। এবিষয়টি নজরে এলে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিনামূল্যে ভ্যাকসিন বিতরণের উদ্যোগ গ্রহণ করেন ইউএনও নাজমুল হুসাইন। পরে তিনি উপজেলা পরিষদের অর্থায়নে জলাতঙ্ক রোগ প্রতিরোধে বিনামূল্যে বিতরণের জন্য ১০০টি এআরভি এবং ৫০টি আরআইজি ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করেন।



ইউএনও নাজমুল হুসাইন বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। সময়মতো ভ্যাকসিন না পেলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং দরিদ্র রোগীদের কষ্ট লাঘবে বিনামূল্যে বিতরণের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন দেওয়া হয়েছে।



তিনি আরো বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক এখানকার মানুষের পাশে থেকে কাজ করে যাব।চিকিৎসা সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। 



উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেক সময় জলাতঙ্ক প্রতিরোধে 

বিনামূল্যের ভ্যাকসিন রোগীদের দেওয়া সম্ভব হয় না। বিষয়টি নজরে আনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। এখন জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যের ভ্যাকসিন দিতে সমস্যা হবে না।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে