বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

তুরস্ক-সিরিয়ায় মৃত্য ছাড়ালো ২৫ হাজার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-02-2023 01:40:30 am

তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, তার দেশে এখন পর্যন্ত ২১ হাজার ৮৪৮ টি মরদেহ পাওয়া গেছে।


শনিবার (১১ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান এরদোয়ান। খবর বিবিসির।


তুরস্ক থেকে মৃতের নতুন সংখ্যা জানা গেলেও সিরিয়ায় এখন পর্যন্ত কয়টি মরদেহ পাওয়া গেছে, সে তথ্য পাওয়া যায়নি। তবে, দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে মোট ৩ হাজার ৫১৩ জনের মরদেহ পাওয়া গেছে। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৭ জন ও বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকা নিহত হয়েছে ২ হাজার ১৬৬ জন।


তুরস্কে ভূমিকম্পের ঘটনায় ৮০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সিরিয়ার কতজন আহত হয়েছে তার নির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায়নি।


তুরস্কে ৬৮ দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। আরও ১৩টি দেশ অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাতে চাইছে। থেকে ৯৯ টি দেশ সহায়তার প্রস্তাব দিয়েছে। ৮ হাজার ৩২৬ জন স্বেচ্ছাসেবক কাজ করছে বিভিন্ন প্রদেশ ও শহরে। এ কার্যক্রমে অংশ নিতে আরও ১৫৬৩ জন অংশ নিতে ইচ্ছুক।


সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় অনুসন্ধান ও উদ্ধারকাজে করছে বেসামরিক উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস। সরকার নিয়ন্ত্রিত এলাকায় দেশি-বিদেশি বহু মানুষ কাজ করছে।


হোয়াইট হেলমেটস অবশ্য জানিয়েছে, তাদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের আওতাধীন এলাকায় আর কোনো মৃত মানুষ নেই। যারা আহত হয়েছেন তাদের সেবা দেওয়া হচ্ছে। নিখোঁজদের সন্ধান চলমান থাকবে।


তুর্কি কর্তৃপক্ষ ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও বলছে, দুই দেশে এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালু রাখবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে সাংবাদিকদের বলেছেন, দেশের প্রায় ১০ লাখ ৫০ হাজার মানুষ ভূমিকম্পের কারণে গৃহহীন হয়ে পড়েছে। তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।


সূত্র: আল জাজিরা

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে