◾ আন্তর্জাতিক ডেস্ক
শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৭মিনিটের দিকে হোক্কাইডো দ্বীপের পূর্ব অংশ রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে।
জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
হোক্কাইডোর দু’টি পৌরসভায় ভূমিকম্পটি জাপানের ৭ পয়েন্টের রিখটার স্কেলে ৫ এর নিচে ছিল বলে জানিয়েছে এনআইইডি।
জাপানের আবহাওয়া সংস্থার মতে, সাধারণত এমন মাত্রার ভূমিকম্পে তাক থেকে আসবাবপত্র ও সরঞ্জাম পড়ে যায়। অনেক আসবাবপত্র নির্ধারিত স্থান থেকে সরে যেতে পারে
৫ দিন ১৮ ঘন্টা ৭ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
২০ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২১ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২২ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে