বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ডিএনসিসিকে ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংকের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 10:49:02 am

মেট্রোরেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার (১৪ মার্চ) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৩ মার্চ) ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ওই বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন রাজধানী ঢাকার মেট্রোরেলকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস ক্রয়ে অর্থায়ন করতে সম্মতি প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যাত্রী ও পথচারীদের চলাচলের সুবিধায় ডিএনসিসির আওতায় থাকা মিরপুর-১২ থেকে বাংলামোটর পর্যন্ত মেট্রোরেলের প্রতিটি স্টেশনকে সমন্বিত যোগাযোগ কেন্দ্র বানাতে একটি প্রকল্পের আওতায় কাজ করবে বিশ্বব্যাংক।


প্রজেক্ট সম্পর্কে প্রতিনিধি দলে থাকা ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, মেট্রোরেলের নিচের রাস্তার উন্নয়ন হলেও স্টেশনের সঙ্গে সংযোগ সড়কগুলো দিয়ে আসা-যাওয়ার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। কিন্তু পৃথিবীর উন্নত শহরে মেট্রো স্টেশনে যাত্রীদের আসা-যাওয়ায় সমন্বিত করিডোর ব্যবস্থাপনা থাকে। সেই আদলে ঢাকার মেট্রো স্টেশনগুলোকে বহুমুখী যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ প্রকল্পে আর্থিক সহযোগিতা করতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে আর্থিক সহযোগিতার বিষয়টি বিশ্বব্যাংকের বোর্ডে অনুমোদনের কথা রয়েছে। এতে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।


এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মার্চ) সকালে ওয়ার্ল্ড ব্যাংক আয়োজিত ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন-২০২৩ সম্মেলনে ঢাকার বাস্তবতায় আগামীর গণপরিবহন নিয়ে বক্তব্য রাখবেন মেয়র আতিকুল ইসলাম। এতে বিভিন্ন দেশের বিভিন্ন শহরের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা বিনিময়সহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতামত রাখবেন।


যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশন এর ২০ তম সম্মেলন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে