বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যবিপ্রবির কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত  কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠন 'কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশন,যবিপ্রবি'র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ১ বছর মেয়াদি প্রথম কমিটি গঠন করা হয়েছে। 


মঙ্গলবার (১৪মার্চ) যবিপ্রবির টিএসসি ভবনের দ্বিতীয় তলায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়,পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ব্যবসায় শিক্ষা অনুষদ এর ডীন ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমার জেলার শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত।তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে তোমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবে, যেকোনো সমস্যায় সবাই একত্রিত হয়ে মোকাবিলা করবে। 


এসময় বিশেষ অতিথির বক্তব্যে এপিপিটি বিভাগের প্রভাষক মাহফুজুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার  আহ্বান জানান।অনুষ্ঠানের একপর্যায়ে জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসাবে ইএসটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃকামরুল হাসান,  সাধারাণ সম্পাদক হিসাবে এপিপিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃনাজমুল করিম মামুন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে এপিপিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃরাহাত খান মনোনীত হন।

আরও খবর