বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মাঠপর্যায়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2023 04:44:41 pm

ফাইল ছবি

পবিত্র রমজান ও ঈদকে কেন্দ্র করে যাতে কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সেজন্য মাঠপর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।


ছাত্র ও শ্রমিক সংশ্লিষ্ট বিষয়, যে কোনো দুর্ঘটনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, নিত্যপণ্যের কৃত্রিম সংকট ইত্যাদিকে কেন্দ্র করে যাতে কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করতে না পারে সেজন্য সতর্ক থাকারও নির্দেশ দেন আইজিপি।


বৃহস্পতিবার (১৬ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক সভায় এ নির্দেশনা দিন তিনি।


আইজিপি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি, ও দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সেদিকে নজর দিতে হবে।এ জন্য তিনি মূল্যবৃদ্ধি রোধে নিয়মিত বাজার মনিটরিং করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।


ছবি: বাংলাদেশ পুলিশের আলোচনা সভাকক্ষ।


আইজিপি বলেন, শিল্পাঞ্চল বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে যেন কোনো ধরনের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়, সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকতে হবে।


রমজানে বিদ্যুৎ কেন্দ্রে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশপ্রধান। এছাড়া ছিনতাই, চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করারও নির্দেশনা দেন।


আইজিপি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ির চলাচল রোধ এবং রাস্তার উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।


মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি এবং সেহরির সময় বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে।


পুলিশ মহাপরিদর্শক আশা প্রকাশ করে বলেন, আমরা সবাই সতর্ক থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পবিত্র রমজান ও ঈদকে নির্বিঘ্ন করতে সক্ষম হবো।


সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম রমজান ও ঈদ সামনে রেখে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিষয়, বাজার মনিটরিং, শিল্পাঞ্চলের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা ইত্যাদি বিষয় তুলে ধরেন।


সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ অন্যান্য অতিরিক্ত আইজিপি এবং ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে