বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নেত্রকোণার মোহনগঞ্জে বাবাকে গলা কেটে খুন করল ছেলে

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 22-03-2023 10:30:17 am



নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় আবুল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর মরদেহ খালে পুঁতে রাখার ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (২১ মার্চ) ভোরে উপজেলার মাঘান ইউনিয়নের বড় বেথাম এলাকার সাপমরা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহতের মেয়ে চিন্তা মনি (১৩), স্ত্রী রুপবাহার (৪২), ও সহযোগী আশিকুর রহমান আবিরকে (১৯) আটক করেছে পুলিশ। তবে নিহতের ছেলে আরমান মিয়া (২৪) পলাতক আছেন।


মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে মঙ্গলবার ভোরে থেকে আবুল হোসেনের পুতে রাখা লাশ উদ্ধার করা হয়।


মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কানাই লাল চক্রবর্তী বলেন, শনিবার বিকেল থেকে নিখোঁজ হন আবুল হোসেন। খবর পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান শুরু করি আমরা। ঘটনার সূত্র খুঁজতে গিয়ে সন্দেহজনকভাবে আবুল হোসেনের ছেলে আরমানের সহযোগী আশিকুর রহমান আবিরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করি। এক পর্যায়ে আবির হত্যার ঘটনা স্বীকার করেন।


এসআই কানাই লাল আরও বলেন, শনিবার রাতে আবুল হোসেনকে নিজ বাসায় গলা কেটে হত্যা করেন তার ছেলে আরমান। এ কাজে মেয়ে চিন্তা মনি ও স্ত্রী রুপবাহার তাকে সহযোগিতা করেন। পরে মরদেহ গুম করার জন্য আশিকুরকে ডেকে নেন আরমান। পরে বাড়ির পাশে সাপমরা খালে গর্ত করে মরদেহ মাটির নিচে পুঁতে রাখা হয়। জমিতে জমে থাকা বৃষ্টির পানি খালে ছেড়ে দেওয়া হয়। যেন মরদেহ দেখা না যায়।


এসআই বলেন, আশিকুরের দেওয়া তথ্যে রাতভর অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। গলা পর্যন্ত মরদেহ মাটির নিচে পুঁতে রাখায় তুলতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে। পরে নিহতের মেয়ে চিন্তা মনি ও স্ত্রী রুপবাহারকেও আটক করা হয়। তবে হত্যার প্রধান অভিযুক্ত ছেলে আরমান মিয়া পালিয়ে গেছেন।


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য নেওয়া হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর পলাতক আরমানকে গ্রেফতারে অভিযান চলছে।

আরও খবর



6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

১ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে