বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পুতিনের বন্ধুর মেয়ে হত্যায় ইউক্রেনকে দায়ী করল রাশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 08:37:59 am

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রের মেয়ে দারিয়া দাগিনকে হত্যার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। গাড়িবোমা হামলায় নিহত হন তিনি। রাশিয়া দাবি করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী এ গাড়িবোমা হামলা চালিয়েছে।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক এ অভিযোগকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন। তিনি হামলায় কিয়েভের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন।


২৯ বছর বয়সী দারিয়া মস্কোর একটি সংবাদমাধ্যমের ধারাভাষ্যকর। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে মস্কোর কাছাকাছি এসে গাড়িবোমা হোমলায় নিহত হন তিনি। এ সময় তার টয়োটা ল্যান্ড ক্রুজারে একটি দূর-নিয়ন্ত্রিত বিস্ফোরক ডিভাইস লাগানো ছিল বলে দাবি করে রুশ কর্তৃপক্ষ। যার বিস্ফোরণে তিনি নিহত হন।


রুশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দারিয়ার বাবা রুশ দার্শনিক আলেকজান্ডার দাগিনও তার সঙ্গে সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে বাবা মেয়ের একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে আলেকজান্ডার আলাদাভাবে ফেরার সিদ্ধান্ত নেন।


আলেকজান্ডার মস্কোর একজন উগ্র জাতীয়তাবাদী রাজনৈতিক তাত্ত্বিক। যিনি রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র বলে ধারণা করা হয়। কারও কাছে তিনি ‘পুতিনের মস্তিষ্ক’ নামেও পরিচিত। অনেকের ধারণা এ হামলার মূল লক্ষ্যবস্তু ছিলেন তিনি।


সোমবার এক বিবৃতিতে কেজিবির প্রধান উত্তরসূরি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানিয়েছে, ইউক্রেনের বিশেষ বাহিনী এ হামলা পরিকল্পনা এবং সংঘটিত করেছে।


এফএসবি আরও জানায়, ইউক্রেনের নাগরিক নাটালিয়া ভভক এ হত্যাকাণ্ড ঘটিয়ে এস্তোনিয়ায় পালিয়ে যায়।


এফএসবি বলছে, ভভক এবং তার ১২ বছর বয়সী মেয়ে জুলাই মাসে রাশিয়ায় আসেন। নিহতের একই হাউজিং ব্লকে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে দারিয়াকে কাছ থেকে পর্যবেক্ষণ করে। আক্রমণের প্রস্তুতির জন্য এক মাস সময় সে ওই অ্যাপার্টমেন্টে কাটায়।


দারিয়া ও তার বাবা মস্কোর বাইরে যে অনুষ্ঠানে গিয়েছিলেন কথিত হত্যাকারীও শনিবার সন্ধ্যায় সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দারিয়ার গাড়িতে বিস্ফোরণের পরে তিনি এস্তোনিয়ায় পাড়ি জমান বলে জানায় এফএসবি।


গোয়েন্দা সংস্থাটি অভিযুক্ত হত্যাকারীর তার সামরিক আইডিসহ তার নজরদারির কিছু ভিডিও প্রকাশ করেছে। যা থেকে দাবি করা হয় সে ইউক্রেনের কট্টরপন্থি সামরিক সংগঠন আজভ রেজিমেন্টের সদস্য।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ২২ ঘন্টা ৫৮ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১৭ ঘন্টা ১ মিনিট আগে