বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইউক্রেন নিয়ে আলোচনা করতে চীনে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-03-2023 06:06:16 am

চীন সফরে যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেজ। আগামী সপ্তাহে এ সফরের সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এ সময় ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এ দুই নেতা।


গত বৃহস্পতিবার পেদ্রো সানসেজ তাঁর এই চীন সফরের কথা নিজেই সাংবাদিকদের জানান। তিনি বলেছেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে সফরকালে তিনি সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করবেন।


ব্রাসেলসে পেদ্রো সানজেস বলেন, ‘আমরা (তিনি ও সি চিন পিং) ইউক্রেন সম্পর্কে কথা বলব। ইউক্রেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটি স্থিতিশীল ও টেকসই শান্তির নিশ্চয়তা দিতে পারা।’


সি চিন পিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বেইজিংয়ে যাচ্ছেন পেদ্রো সানসেজ। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্প্রতি মস্কো সফর করে ফিরেছেন। ইউক্রেনে শান্তি ফেরাতে তিনি ১২ দফার প্রস্তাব দিয়েছেন। চীনা এ শান্তি প্রস্তাবকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের ভিত্তি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য স্পেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এ কারণে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে স্পেনের প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের খবর বেশ গুরুত্ব পেয়েছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে