বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পদ্মা সেতুতে রেল চলবে জুনে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 09:29:34 am

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের রেললাইন স্থাপনকাজ প্রায় সম্পন্ন হয়েছে। দুই শিফটে দিনের পাশাপাশি রাতেও চলছে কার্যক্রম। মূল সেতুজুড়েই নির্মাণসামগ্রী নিয়ে প্রায়ই চলছে রেলট্রাক। চলতি মার্চের শেষ নাগাদ ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে মাদারীপুরের শিবচরের দুই স্টেশন হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন পর্যন্ত ট্রায়াল রানের প্রস্তুতি চলছে। আগামী জুনের মধ্যেই কাজ শেষ হবে। এমনই তথ্য দিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।


সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ তিন ভাগে ভাগ করা হয়েছে। মূল সেতুতে রেললাইন স্থাপনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দিন-রাত দুই শিফটেই  চলছে কার্যক্রম। পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি ভায়াডাকের ওপর পাথরবিহীন প্রায় সাড়ে ৬ কিলোমিটার রেল সেতু স্থাপন হচ্ছে মূল সেতুতে। ইতোমধ্যে মূল রেল সেতুর প্রায় ৯৮.৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইন নির্মাণ করা হয়েছে ৩২ কিলোমিটার। সফলভাবে ভাঙ্গা হতে পদ্মা সেতু পর্যন্ত ৩২ কিলোমিটার রেললাইনে রেল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে আরও আগেই। 


আরও জানা যায়, এর মধ্যে ভায়াডাক উড়াল রেললাইন চার কিলোমিটার আর মাটির ওপর দিয়ে ২৮ কিলোমিটার। ভায়াডাকের চার কিলোমিটার রেললাইন প্রস্তুত করা হয়েছে পাথরবিহীন। আর ২৮ কিলোমিটার নির্মাণ করা হয়েছে পাথর দিয়ে। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে ভাঙ্গা পর্যন্ত তিনটি স্টেশন রয়েছে, ভাঙ্গায় জংশন, শিবচরে দুটি স্টেশন। স্টেশনগুলোর ওপর দিয়ে ৩২ কিলোমিটার লাইন নির্মাণকাজ শেষ হয়েছে। এ ছাড়া ভাঙ্গা জংশনটি আধুনিকায়ন করার কাজ চলছে। রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে মাওয়া শিবচর ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ১ম পর্যায় এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ২য় পর্যায়। 


প্রকল্পের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন অনুসারে, সর্বশেষ তথ্যমতে, মূল সেতুতে ৬.১৫ কিলোমিটারের মধ্যে সম্পন্ন হয়েছে ৬.০৫৮ কিলোমিটার। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৭৫.৯২ শতাংশ। 


মাওয়া ভাঙ্গা অংশের কাজ হয়েছে ৯১ দশমিক ৮৮ শতাংশ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজ হয়েছে ৬৮ শতাংশ। মাওয়া স্টেশনসম্পন্ন হয়েছে ৯০ শতাংশ, শিবচরের পদ্মা স্টেশন ৮৬ শতাংশ, শিবচর স্টেশন ৭৩ শতাংশ, ভাঙ্গা জংশন ৬০ শতাংশ, ভাঙ্গা পুরাতন স্টেশন ৭৫ শতাংশ। 


পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ট্রাক ইঞ্জি. মো. শওকত আলী জানান, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে কর্মরত সব দেশি-বিদেশিদের মাঝেই এখন উৎফুল্ল। কারণ পদ্মা সেতুতে ট্রেন চলাচল এখন সময়ের ব্যাপার মাত্র। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আগামী জুনেই শেষ হবে কাজ। স্বপ্নের পদ্মা সেতুতে চলবে রেল। পদ্মা রেল সেতু চালু হলে যাত্রী ও পণ্য পরিবহণে নতুনমাত্রা যোগ হবে, যা দেশের অর্থনীতিকে আরও বেগবান করবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে