বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইউক্রেনকে ১৫৬০ কোটি ডলার দিচ্ছে আইএমএফ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-04-2023 06:58:59 am

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনীতি পুনরুদ্ধারে ১ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দাতা সংস্থাটি।


আইএমএফের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এর কারণে গত বছর দেশটির অর্থনৈতিক কার্যক্রম প্রায় ৩০ শতাংশ সংকুচিত হয়েছে, বেশিরভাগ মূলধন ধ্বংস হয়েছে এবং দারিদ্র্য বেড়েছে।


ইউক্রেনের জন্র আইএমএফ বোর্ড অনুমোদিত ৪৮ মাসের বর্ধিত তহবিল সুবিধার আর্থিক মূল্য প্রায় ১ হাজার ৫৬০ কোটি ডলার। এটি দেশটির জন্য ১১ হাজার ৫০০ কোটি ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজের অংশ। বিভিন্ন ঋণছাড়, ত্রাণ, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক প্রতিষ্ঠানের অনুদান এবং ঋণ থেকে বিপুল এই অর্থ পাবে ইউক্রেন। শুক্রবারের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে আইএমএফ।


আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ এক বিবৃতিতে বলেছেন, নতুন চার বছর মেয়াদি কর্মসূচির লক্ষ্য ইউক্রেনে অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যুদ্ধ অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সংস্কার করা।


আইএমএফ অনুমোদিত এই আর্থিক সহায়তার মধ্যে ২৭০ কোটি ডলার খুব দ্রুত পেতে চলেছে ইউক্রেন। বাকি অর্থ মিলবে আগামী চার বছরে।


আইএমএফ জানিয়েছে, টেকসই প্রবৃদ্ধি ও যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে আরও উচ্চাভিলাষী কাঠামোগত সংস্কারের পাশাপাশি ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সহজতর করার জন্য অন্যান্য লক্ষ্যগুলো পূরণে সক্রিয় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সহায়তা চালিয়ে যাবে তারা।


২০২৪ সালের মাঝামাঝি পেরোনোর পরেও যুদ্ধ না থামলে কিছু আইএমএফ সদস্যের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সহায়তার গ্যারান্টিও পেয়েছে ইউক্রেন।


আইএমএফ বলছে, বর্তমান সংঘাত যদি ২০২৫ সাল পর্যন্ত চলে, তাহলে ইউক্রেনের আর্থিক চাহিদা ১১ হাজার ৫০০ কোটি ডলার থেকে বেড়ে ১৪ হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে