বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

পরীক্ষামূলক ট্রেনে ২০ মিনিটে পদ্মা পাড়ি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 02:01:31 pm

অপূর্ণ স্বপ্ন পূর্ণতা দিতে পদ্মা সেতুতে উঠলো ট্রেন। এটিই পদ্মা সেতু দিয়ে ট্রেনের প্রথম যাত্রা। পরীক্ষামূলকভাবে ট্রেনটি পদ্মা সেতু পাড়ি দিয়েছে ২০ মিনিটে।


মঙ্গলবার (৪ এপ্রিল) ফরিদপুরের ভাঙ্গা রেল জংশন থেকে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ যাত্রা শুরু করে। দুপুর ১টা ২১ মিনিটে ছেড়ে বিকেল ৩টা ৫ মিনিটে মাওয়া স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ঘণ্টায় গড়ে ২২ কিলোমিটার গতিতে এ পথ পাড়ি দেয়। এর মধ্যে ট্রেনটি দুপুর ২টা ৪৫ মিনিটে পদ্মা সেতুতে ওঠে। এরপর ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুটি পাড়ি দিয়ে বিকেল ৩টা ৫ মিনিটে মাওয়া স্টেশনে পৌঁছায়। এতে দেখা যায়, পদ্মা সেতু পাড় হতে ট্রেনটির সময় লেগেছে ২০ মিনিট।


পরীক্ষামূলক যাত্রায় যাত্রী হিসেবে ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম, সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস্য ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।


পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এর উদ্বোধন করবেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে