বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরল যৌথ নৌ মহড়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-04-2023 07:09:14 am

পূর্ব চীন সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর সঙ্গে দুই দিনের যৌথ মহড়া শেষ করেছে জাপান। দেশটির নৌ আত্নরক্ষা বাহিনী বা এমএসডিএফের বরাত দিয়ে এ তথ্য জানায় জাপান টাইম্‌স।    


এমএসডিএফ জানিয়েছে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস নিমিৎজ' এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার ডেস্ট্রয়ারসহ মোট আটটি জাহাজ সোমবার (৩ এপ্রিল) ও মঙ্গলবার (৪ এপ্রিল) এই মহড়ায় অংশ নিয়েছে।  


এই জাহাজগুলো সাবমেরিন বিরোধী কৌশল এবং অন্যান্য পরিকল্পিত কৌশল অনুশীলন করেছিল বলে জানা গেছে। এমএসডিএফ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে এই তিন দেশের জাহাজকে নিমিট্যের চারপাশে লাইনে চলতে দেখা যায়।


এদিকে, সেপ্টেম্বরের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী নিয়ে প্রথম ত্রিপক্ষীয় নৌ মহড়া। এমএসডিএফ জানিয়েছে, জাপান-মার্কিন জোটের প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিশ্লেষকরা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঞ্চলিক জলসীমায় চীনের ক্রমবর্ধমান তৎপরতার মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা প্রদর্শনের জন্য এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৫ ঘন্টা ৩৩ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে