সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

জাতি হিসেবে বঙ্গবন্ধু হত্যার দায় এড়ানো যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-04-2023 03:41:08 pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায় জাতি হিসেবে কখনও বাঙালিরা এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বঙ্গোপসাগরের সব জল দিয়ে গোসল করলেও আমরা কলঙ্কমুক্ত হবো না।


মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গোয়েন্দা শাখার গোপন নথি ডকু-ফিকশন ‘ফাইল নম্বর ৬০৬’ উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। 


তিনি বলেন, আমরা সেই অভাগা জাতি যারা নিজের জাতির পিতাকে হত্যা করেছি। এটা লজ্জার। শেখ হাসিনা ক্ষমতায় না এলে বঙ্গবন্ধুর হত্যার বিচার হতো না। তবুও এই দায় এড়ানো যায় না।


বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার চেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। ছোট শিশু রাসেলকেও হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যার পর বাংলাদেশের ইতিহাস নতুন করে লিখা শুরু করার অপচেষ্টা হয়েছে। কিন্তু এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে ছিল।


আসাদুজ্জামান খান কামাল বলেন, বঙ্গবন্ধু কারাগারে থেকেও যে যেকোন আন্দোলনে ভূমিকা রেখেছেন তাই লিপিবদ্ধ ছিল এই গোয়েন্দা রিপোর্টে। বঙ্গবন্ধু ন্যায়ের জন্য আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয়দফা আন্দোলনে ভূমিকা রেখেছেন। সুশাসনের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। বঙ্গবন্ধুকে সেই জন্যই বাঙালির হৃদয় জয় করেছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বঙ্গবন্ধু জেলে অভ্যন্তরীণ হল তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছিল।


অনুষ্ঠানের সভাপতি ও পরিচালক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বলেন, এই শর্ট ফিল্মটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের গবেষকদের গবেষণার তথ্য-উপাত্তের একটি সমৃদ্ধ উৎস হবে। কারণ এতে উন্মোচিত হয়েছে, কীভাবে সদ্য জন্ম নেওয়া পাকিস্তান সরকার বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ব্যাপারে অনুসন্ধান চালিয়েছিল।


ডকু-ফিকশন ফাইল নম্বর ৬০৬ উদ্বোধনী প্রদর্শনীতে বক্তব্য রাখেন প্রযোজনা প্রতিষ্ঠান নক্ষত্রের ডা. মুশফিকা রহমান, আইইবির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি, কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, চিত্রগ্রাহক রাকিবুল হাসান, নির্বাহী প্রযোজক অপরাজিতা সংগীতা, শিল্প নির্দেশক রবি দেওয়ান।

আরও খবর