সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

যারা বৈশাখ উদযাপনের ইতিহাস মানে না তাদের প্রতিহত করতে হবে: ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 05:55:36 am

বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক চেতনার ডালপালা গজিয়েছে, তাদের শেখ হাসিনার নেতৃত্বে উৎখাত করা হবে। যারা বৈশাখ উদযাপন করা ইতিহাস মানে না, সাম্প্রদায়িক আদর্শ পছন্দ করে, দ্বিজাতিতত্ত্ব পছন্দ করে তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শুক্রবার সকালে নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ উপলক্ষ্যে রাজধানীর বাহাদুর পার্কে সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, তাদের আদর্শ দ্বিজাতিতত্ত্ব ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করা। এ অশুভ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা এগিয়ে যাবে। আমরা বাংলা ও বাঙালি চেতন ধারণ করি।


সেতুমন্ত্রী বলেন, পয়লা বৈশাখসহ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল এখনো আছে। কে পালন করল, না করল, তাতে আমাদের কোনো আগ্রহ নেই, আমরা পালন করব। 


তিনি বলেন, যতদিন আওয়ামী লীগ থাকবে ততদিন বৈশাখ উদযাপন করা হবে।  বৈশাখ আত্মপরিচয় প্রকাশ করার দিন, অন্য দিকে অসাম্প্রদায়িক চেতনা প্রকাশের দিন। উৎসবমুখর পরিবেশে বাঙালি পয়লা বৈশাখ উদযাপন করছে। বাঙালির চেতনার ইতিহাস ঐতিহ্যের ঠিকানা পয়লা বৈশাখ। 


তিনি আরো বলেন, বিশ্ব অর্থনৈতিক সংকটকে মোকাবিলাসহ সব সংকটকে মোকাবিলায় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনা।

আরও খবর