বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঋণ আদায়ে অবহেলার দায়ে প্রাইম ব্যাংককে শোকজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 29-08-2022 04:15:34 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


শীর্ষ ঋণ খেলাপির কাছ থেকে টাকা আদায়ে অবহেলা করায় বেসরকারি খাতের প্রাইম ব্যাংককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।


মােহাম্মদ আলী নামের ওই গ্রাহকের কাছে প্রাইম ব্যাংকের পাওনা ১০০ কোটি টাকার বেশি। এই টাকা আদায়ে অবহেলা ও বন্ধকি সম্পত্তি দখলের দিন মামলার বাদী ব্যাংকের প্রতিনিধি উপস্থিত না থাকাকে চরম অন্যায় বলে অভিহিত করেছেন আদালত।


২০১২ সালে খেলাপি আদায়ের জন্য মামলা করে প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখা। ঋণ পরিশোধ না করায় প্রক্রিয়াটি জারি মামলা পর্যন্ত গড়ায়। তারপরও টাকা ফেরত দেয়নি গ্রাহক। এরপর বন্ধকি সম্পত্তি নিলামে উঠানো হয়। কিন্তু গ্রাহকের অভাবে সেই সম্পত্তি বিক্রি করা সম্ভব হয়নি।


এরপর চট্টগ্রাম অর্থঋণ আদালত থেকে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। পাশাপাশি ব্যাংকের আবেদনের ভিত্তিতে সব ধরনের সহযোগীতা করেন আদালত। গত ২৮ আগষ্ট জেলা প্রশাসন থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে ৮২ জন পুলিশ সদস্য মোতায়নের আদেশে দেওয়া হয়। ওই দিন দখল প্রক্রিয়া নির্বিঘ্ন করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আদালতের আদেশ মােতাবেক প্রস্তুত ছিল । কিন্তু ব্যাংকের পক্ষ থেকে দখল বুঝে নেওয়ার জন্য কোন প্রতিনিধি উপস্থিত হননি।