সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

চট্টগ্রামে ৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 01:15:51 am

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক


লাইসেন্স না থাকায় চট্টগ্রামের ৭ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী।


গতকাল সোমবার (২৯ আগস্ট) বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ল্যাবে অভিযান চালিয়ে এগুলো বন্ধ করা হয়।


সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর বেশ কয়েকটি ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় চট্টেশ্বরীর দেশ হাসপাতালে লাইসেন্স না থাকায় ও অপারেশন থিয়েটারে সনদবিহীন নার্স দায়িত্ব পালন করায় সেটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 


এ ছাড়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসভা ও চাম্বল বাজারে লাইসেন্স না থাকায় ইউনিক ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, মামনি ডায়াগনস্টিক সেন্টার, মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, ন্যাশনাল হাসপাতাল (প্রা.) লি., জেনারেল হাসপাতাল চাম্বলের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।


বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ছাড়া নানা অনিয়মের প্রমাণ পাওয়ায় নগরীর হেলথ হোম ও ফেয়ার হেলথ নামে নামে দুটি ক্লিনিককে সতর্ক করে ৭ দিন সময় বেঁধে দেওয়া হয়। তাদেরকে কাগজপত্র আপডেট করতে বলা হয়েছে। 


সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর সোমবার সকাল থেকে অভিযান পরিচলনা করা হয়েছে। লাইসেন্স না থাকায় ও অপারেশন থিয়েটারে সনদবিহীন নার্স দায়িত্ব পালন করায় চট্টেশ্বরীর দেশ হাসপাতাল ও বাঁশখালীর ৬টি ল্যাব-ডায়াগনস্টিক সেন্টার-হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের অভিযান আরও তিন দিন অব্যাহত থাকবে। 


এর আগে গত মে মাসে এক সপ্তাহের অভিযানে চট্টগ্রাম মহানগরীর ১৫টি হাসপাতালে অভিযান চালিয়ে সাতটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে--বন্ধ হওয়া এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে জড়িত লোকজন সম্পূর্ণ অন্য নামে অবৈধভাবে পুনরায় পরিচালনা করছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে