সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

অমিত শাহের সঙ্গে বৈঠক মণিপুরের মুখ্যমন্ত্রীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-05-2023 12:26:36 pm

সহিংসতা আপাতত বন্ধ হলেও পরিস্থিতি এখনো যথেষ্ট উদ্বেগজনক বলে জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মণিপুর কাণ্ডের দশ দিন পর দিল্লি এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। 


তার সঙ্গে মণিপুরের কয়েকজন মন্ত্রী ও জনপ্রতিনিধিও দিল্লি এসেছেন। বৈঠকে কী আলোচনা হয়েছে তা প্রকাশ্যে না জানালেও, সূত্র মারফত বেশ কিছু তথ্য সংবাদমাধ্যমের হাতে এসেছে। 


মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও ভবিষ্যতে ফের এমন ঘটনা ঘটার যথেষ্ট আশঙ্কা আছে। এবং সে কারণেই কেন্দ্রের সাহায্য প্রয়োজন। বৈঠকে জনজাতি কুকির দাবিপত্রও পেশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে মণিপুরের চার মন্ত্রীও এসেছেন। 


এছাড়াও মণিপুরের বিজেপি প্রধান সারদা দেবী বৈঠকে যোগ দিয়েছিলেন। কুকি জনগোষ্ঠীর দুই প্রতিনিধিও মুখ্যমন্ত্রী সঙ্গে এসেছেন। কুকিদের দাবি, মণিপুরে তাদের পৃথক প্রশাসনিক ব্যবস্থা দেয়া হোক। তাদের দাবি, বিজেপির জনপ্রতিনিধিরাও এই দাবিতে সহমত পোষণ করেছেন। 


কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপে মণিপুরে সেই ব্যবস্থা তৈরি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে, মেইতেই গোষ্ঠীর প্রতিনিধিরাও দিল্লি এসেছেন। যন্তরমন্তরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মণিপুরে মেইতেই গোষ্ঠীর পরিমাণ ৫৩ শতাংশ। জনজাতি গোষ্ঠীর পরিমাণ ৪০ শতাংশ। 


মেইতেইরা মূলত ইমফল উপত্যকায় থাকেন। সেখানেই তাদের কাজ এবং বসবাস করতে হয়। পাহাড়ে গিয়ে কাজ করার বা জমি কেনার অধিকার তাদের নেই। সে কারণেই দীর্ঘদিন ধরে তারা জনজাতির স্ট্যাটাস চাইছেন এবং পাহাড়ে কাজ এবং জমির অধিকার চাইছেন। 


কিন্তু পাহাড়ের জনজাতি উপত্যকায় এসে জমি কিনতে পারেন। মেইতেই গোষ্ঠীর দাবির বিরোধিতা করছে কুকি জনজাতি। তাদের দাবি, মেইতেই গোষ্ঠী যথেষ্ট বর্ধিষ্ণু। পাহাড়ে তারা কাজের এবং জমি কেনার অধিকার পেলে জনজাতি গোষ্ঠীর অধিকার ভঙ্গ হবে। 


তাই তারা চায় না, মেইতেইকে জনজাতির স্টেটাস দেওয়া হোক। দীর্ঘদিন ধরেই এই বিতর্ক চলছে। দশদিন আগে এই নিয়েই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয় এবং অন্তত ৬০ জনের মৃত্যু হয়। হাজার হাজার মানুষ ঘরছাড়া। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘরছাড়াদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা হচ্ছে। 


কিন্তু অভিযোগ, কুকি অধ্যুষিত অঞ্চলে বসবাসকারী মেইতেইরা ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে নতুন কোনো পথ বেরিয়ে আসে কি না, সেদিকেই তাকিয়ে বিবদমান দুই গোষ্ঠী।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে