সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

যুক্তরাষ্ট্র-সৌদির মধ্যস্থতায় সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-05-2023 12:56:24 pm

সুদানে লড়াইরত সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার (২০ মে) সৌদি আরবের জেদ্দায় এক আলোচনাসভার পর উভয়পক্ষ এ চুক্তিতে সই করে। ওয়াশিংটন ও রিয়াদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যশ আল জাজিরা এসব তথ্য জানায়।


যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তি বাস্তবায়িত হতে চার ঘণ্টা সময় নেবে। সোমবার (২২ মে) সুদানের স্থানীয় সময় ৯টা ৪৫ মিনটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে বহুবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘিত হয়েছে। তবে এবারের চুক্তি যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে জারি করা হয়েছে।


চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, এখন বন্দুক নামিয়ে নিয়ে মানবতা দেখানোর সময়। আমি উভয়পক্ষকে এ চুক্তি বহাল রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।


সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের লড়াই পুরো দেশকে বিশৃঙ্খল করে তুলেছে। সময় গড়ার সঙ্গে সঙ্গে খাবার, টাকা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির পরিমাণ ক্রমেই কমে আসছে। এমনকি, এ সংঘাতের মধ্যেই দেশটির ব্যাংক, অ্যাম্বাসিসহ চার্চে পর্যন্ত ব্যাপক লুটপাট শুরু হয়েছে।


সুদান সংঘাতে এখন পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে। এছাড়া ছয় সপ্তাহব্যাপী চলমান এ সংঘাতে এক লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে