সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ভিসা হয়নি ৪৬৬ হজযাত্রীর, ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা এজেন্সি মালিক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:35:36 am

৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এস এন ট্রাভেলস আ্যন্ড ট্যুরস নামের একটি হজ এজেন্সির মালিক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে ৭৫ জন হজযাত্রীর ভিসা নিশ্চিত হওয়ায় তারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। বাকি ৪৬৬ জনের হজযাত্রা অনিশ্চতায় পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ হজযাত্রীরা।


এজেন্সিটি প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানা গেছে।


গতকাল (বুধবার) ৫৩৮ হজযাত্রীর টাকা নিয়ে এজেন্সি মালিক উধাওয়ের অভিযোগে রাজধানীর জুরাইনে ওই এজেন্সিতে বিক্ষোভ করেন ভুক্তভোগী হজযাত্রীরা।


পুলিশ বলছে, ৫৩৮ হজযাত্রীর মধ্যে ৭৫ জন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবেন। তবে বাকি ৪৬৬ জনের বিষয়ে কী হবে এখনো সিদ্ধান্ত হয়নি। এজেন্সি মালিক শাহ আলমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বাসাতেও তালা দেওয়া।


এ বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ৫৩৮ জনকেই হজে পাঠাতে হবে বলে এজেন্সিকে বলা হয়েছে। যদি তারা পাঠাতে ব্যর্থ হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজেন্সির মালিক শাহ আলম এখন পর্যন্ত পলাতক। তবে তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


কত টাকা এজেন্সি নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় ২০ কোটি টাকার বেশি নিয়েছে। তবে কীভাবে বাকি ৪৬৬ জনকে মক্কায় পাঠানো যায় পুরো বিষয় নিয়ে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কাজ করছে বলে জানান ওসি নজরুল ইসলাম।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে