বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বরিশালের হয়ে খেলবেন না সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-06-2023 05:30:11 am

বিপিএলের পরবর্তী আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামতে দেখা যাবে না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে ২০২২ সালের আসরে ফাইনাল খেলে দলটি। আর সবশেষ ভালো দল গড়েও এলিমিনেশন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় বাঁহাতি এ অলরাউন্ডারের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিষয়টি ভালোভাবে নেননি অধিনায়ক।


বিপিএলের দশম আসরে তাই বরিশালে খেলতে আগ্রহী নন সাকিব। টাইগার টেস্ট ও টি২০ অধিনায়ককে নতুন দলে দেখা যাবে। ঢাকা দলের মালিকানার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে তার। এ রকম একটি আভাস পাওয়া গেছে বিসিবি থেকে।


বিপিএল ফ্র্যাঞ্চাইজি তিন বছর মেয়াদে দেওয়ায় দশম ও একাদশ আসরের জন্য প্রতিটি দল তিনজন করে দেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে। ২০২২ সালের টুর্নামেন্ট শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে তিন ক্রিকেটারের নাম বিসিবিতে দেওয়ার নিয়ম রাখা হয়েছে।  


বাস্তবতা হলো কোন কোন ফ্র্যাঞ্চাইজি পরের দুই মৌসুমে দল গড়বে, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি বোর্ড। যদিও বিসিবি থেকে প্লেয়ার্স ড্রাফটের প্রস্তুতির জন্য গত আসরে খেলা সাত ফ্র্যাঞ্চাইজিকে মেইল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 


সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হতে পারে এবারের প্লেয়ার্স ড্রাফট। সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট হলেও টুর্নামেন্ট মাঠে গড়াবে জাতীয় নির্বাচনের পর। এ ব্যাপারে গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছি, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করব এবং খেলাটা শুরু করতে চাই। আমরা চাই, ১০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করতে। এর আগেও যদি করার সুযোগ থাকে এবং জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায়, তাহলে আগেও করতে পারি।’ 


বিপিএল নবম আসরে খেলা ঢাকা দলের মালিকানা পরিবর্তন হতে পারে। এ ছাড়া এবারের আসরে একটি দল বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বিসিবির। রাজশাহী থেকে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মল্লিক।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৩ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২১ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে