সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

পদত্যাগের ঘোষণা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-07-2023 06:34:14 am

তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। 

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আগস্ট মাসে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। 


বুধবারও শাহবাজ শরিফ একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। তখন তিনি বলেন, তার সরকারের মেয়াদ ১৪ আগস্ট তারিখে শেষ হবে।


তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেননি যে ১২ আগস্ট তারিখে তিনি ও তার জোট সরকারের শরিকরা স্বাভাবিকভাবে পার্লামেন্ট ভেঙ্গে দিবেন, নাকি দেশটির প্রেসিডেন্টকে তা দ্রুত ভেঙে দেওয়ার পরামর্শ দেবেন।


এর আগে পিটিআই সরকারের অধীনে ২০১৮ সালের ১২ আগস্ট তারিখে এ পার্লামেন্ট তাদের কার্যক্রম শুরু করে। এরপর গত এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খান ক্ষমতাচ্যুত হলে শাহবাজ শরিফ একটি জোট সরকারের নেতৃত্ব দেন। পরে ওই জোট সরকারে তিনি প্রধানমন্ত্রীর পদ পান। 


এ বিষয়ে আজ টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণে তিনি বলেন, গত বছরের এপ্রিলে তাকে দেশ পরিচালনা এবং "এর কল্যাণে কাজ করার" "পবিত্র দায়িত্ব" দেওয়া হয়েছিল।


এরপর তিনি জানান, ‘আমরা ২০২৩ সালের আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করব।’


শাহবাজ শরিফ আরও বলেন, সংক্ষিপ্ত মেয়াদে তার সরকার পিটিআই দলের বিভিন্ন কর্মকাণ্ডের ভুল সংশোধন করেছে।


বৃহস্পতিবার পাকিস্তান মোট তিন বিলিয়ন আইএমএফ প্যাকেজের মধ্যে ১.২ বিলিয়ন ডলার হাতে পেয়েছে। গত তিন দিনে দেশটির ব্যাংকগুলোতে বিদেশি তহবিল থেকে মোট ৪.২ বিলিয়ন ডলার সমপরিমান অর্থ এসেছে। এসব বৈদেশিক বিনিয়োগের কারণে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩-১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এরপরই পদত্যাগের ঘোষণা দেন শাহবাজ শরিফ।


সূত্র : ডন

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে