সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

প্রয়োজনে এক হাজার বছর জেলে থাকতে প্রস্তুত: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-08-2023 01:51:37 am

কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের জন্য তিনি আরো এক হাজার বছর পর্যন্ত কারাবাস সহ্য করতে প্রস্তুত রয়েছেন। 


পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শুক্রবার (১৮ আগস্ট) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধানের আইনি দলের সদস্য উমিয়ার নিয়াজি, অ্যাটক কারাগারে তার সাথে সাক্ষাত করতে গেলে এ কথা বলেন ইমরান খান। 


ইমরান খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উমিয়ার নিয়াজি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন, যদিও তিনি দাড়ি বড় করেছেন।


গত ৫ আগস্ট ইমারান খানকে রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) বিক্রি থেকে আয় গোপন করার জন্য তিন বছরের কারাদণ্ড দেয় একটি দায়রা আদালত। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।


ইমরান খানকে উদ্ধৃত করে নিয়াজি বলেন, ‘জেলে সুযোগ-সুবিধা না দেয়া নিয়ে আমি চিন্তা করি না। আমাকে এক হাজার বছর জেলে রাখলেও কিছু যায় আসে না, তবে আমি এর জন্য প্রস্তুত কারণ স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’


আইনজীবী আরো বলেন, তাকে (ইমরান খান) আজ একটি আয়না এবং শেভিং কিট দেয়া হয়েছে। 


নিয়াজি জানিয়েছেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও ছয়জনের একটি দলের মধ্যে শুধুমাত্র তাকেই ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হয়েছিল। তাই জেলারের এ আচরণের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছেন। 


এদিকে, ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ইমরান খানের জামিনের শুনানি করবে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।


উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সন্ত্রাস, সহিংসতা, ব্লাসফেমি, দুর্নীতি এবং হত্যার মতো ১৪০ টিরও বেশি মামলার মুখোমুখি হচ্ছেন ইমরান খান।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে