সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখের আগাম নির্বাচনী পদযাত্রায় মানুষের ঢল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  পদযাত্রা ও শান্তি সমাবেশ  করেছেন জামালপুরের ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখ। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

সোমবার (২ অক্টোবর) বিকেলে মেয়র আব্দুল কাদের সেখের অনুসারীদের উদ্যোগে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল পদযাত্রা বের।
পদযাত্রাটি পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে শেষ হয়। পরে সেখানে দেশব্যাপী বিএনপি ও জামায়াতের অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংস ঘটনার প্রতিবাদে
শান্তি সমাবেশ করেন তাঁরা। এতে প্রধান বক্তার বক্তব্য দেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের সেখ।

আব্দুল কাদের সেখ তাঁর বক্তব্যে বলেন,  'আমি দলের মনোনয়ন প্রত্যাশী। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীনউদ্দেশ্যে নানাবিধ  আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে। উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।'

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন হোসেন এবং
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান। পৌর মেয়র পদে টানা তিন মেয়াদে দায়িত্ব পালনকারী আব্দুল কাদের সেখকে ইসলামপুর আসনে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
পদযাত্রায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন। এসময় 'কাদের ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, কাদের ভাইয়ে কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে, কাদের ভাইকে এমপি হিসেবে দেখতে চাই' স্লোগানে স্লোগানে সেখানকার চারিপাশ কম্পিত করে নেতা-কর্মীরা।

উল্লেখ্য, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর। এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ। গত ৩ সেপ্টেম্বর বিকেলে মেয়র আব্দুল কাদের সেখকে মেয়র পদ থেকে অপসারণের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তোলে স্থানীয়রা পৌর শহরের একটি বিশাল বিক্ষোভ মিছিল শেষে  একই স্থানে প্রতিবাদ সমাবেশ করেন।

আরও খবর