সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

সাতক্ষীরায় নারী ফুটবলার মাসুরাকে জেলা প্রশাসনের পক্ষ সংবর্ধনা

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ ২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


রবিবার (২ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।


এসময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফজ্জামান আশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, মাসুরার বাবা রজব আলীসহ সুধীজন।

এসময় মাসুরা পারভীন ও তার পিতা মো. রজব আলীকে ফুল ও ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান সাতক্ষীরা সদর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। জেলা প্রশাসকের পক্ষ থেকে মাসুরার পরিবারকে ১ লক্ষ টাকা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা জীবনের জীবন্ত ডায়েরি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কারণে আজ সারা দেশে নারী ফুটবল খেলায় জাগরণ সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসক আরো বলেন, সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে আগামীতে সাতক্ষীরা জেলাবাসীর পক্ষ থেকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এ সংবর্ধনার আয়োজন করবে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসনের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আজ রোববার বেলা ১টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে মাসুরা পারভীনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান (সার্বিক) অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ক্রীড়া সংস্থার কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্সসহ জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল ফেডারেশনের কর্মকতাবৃন্দ। জেলা পুলিশের পক্ষ থেকে মাসুরার পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে