সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

প্রতাপনগরে এলাকাকে বাঁচাতে ভূগর্ভের বালি উত্তোলন বন্দের দাবীতে কৃষকরে মানববন্ধন

আশাশুনি উপজেলার দুর্যোগ প্রবণ ও বারবার ভেড়ী বাধ ভেঙ্গে প্লাবিত চরম বিপর্যন্ত প্রতানপগর ইউনিয়নের মেইন রোড ও জনবসতির পাশে ড্রেজার মেশিনে ভূ-গর্ভের বালি উত্তোলণ বন্ধের দাবীতে কৃষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে গড়ুই মহাল কালভার্ট সড়কের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  
ভূগর্ভের বালি উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও আইনতে তুয়াক্কা না করে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে পূর্ব থেকে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। প্রতাপনগর থেকে উপজেলা বা অন্য কোথাও যাতয়াতের প্রধান সড়ক এই গড়ই মহাল কালভার্টের উপর দিয়ে বয়ে গেছে। বিগত আম্ফানে বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হলে কালভার্টসহ এই সড়কটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পুরো এলাকায় বন্যার পানি ঢুকে গিয়েছিল। এখানে বিরাট গর্তের সৃষ্টি হয় এবং নৌকা খেয়া পারাপারের মাধ্যমে এলাকাবাসীকে চলাচল করতে হতো। ফলে এলাকাবাসী চরম বিপত্তির মধ্যে ছিল। গড়ইমহল কালভার্ট খাল ও সড়কের মাত্র ১০/১২ ফুট দূর থেকে এবং লোকালয়ের অনুমান ২০০ ফুট দূর থেকে ৩/৪ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আরও ২/৩ টি মেশিন কাজে লাগানোর অপেক্ষায় ররেছে। ফলে সড়ক, এলাকার মানুষ ও পাশের শত শত বিঘা ধানচাষের জমি যে কোন সময় ধ্বস নেমে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা বিরাজ করছে। অসহায় কৃষক ও মানুষ চরম শঙ্কায় বসবাস করছেন।
ড্রেজার মেশিনে ভূগর্ভের বালু উত্তোলন বন্ধ করে এলাকার মানুষ ও সড়ক রক্ষা এবং পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবীতে ভুক্তভোগি কৃষকরা মানবন্ধন করেছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কৃষক আবু তালেব, কৃষক সোহরাব হোসেন, কৃষক কামাল হোসেন, কৃষক জোহর আলি সরদার, কৃষক মেহদী হাসান লাভলু, কৃষি ব্যবসায়ী আলহাজ্ব আঃ ওয়াদুদ মোড়ল ও মাওঃ ইউনুস আলী মোড়ল, কৃষক মাফুবর রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, ভূগর্ভের বালু উত্তোলন বন্ধ করতে আমরা মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করা হয়েছে। কিন্তু এখনো মেশিন বন্ধ করা হয়নি। এখানে খালে ৩০/৩৫ হাত গভীরতা রয়েছে। খালের পাশে শত শত বিঘা জমি ও সড়ক হুমকীর মধ্যে রয়েছে। আমরা প্রায় ৪ বছর প্লাবনের কারনে অসহায় হয়ে পড়েছি। এভাবে বালু উত্তোলন করলে আমরা আবারও আমাদের কৃষি জমি, সম্পদ ও রাস্তা হারাবো, অনেকের ঘরবাড়ি ধ্বসে যাবে। এজন্য পরিবেশ রক্ষা, এলাকাবাসীকে রক্ষা, সড়ক রক্ষার জন্য ভূগর্ভের বালু উত্তোলন বন্ধ করা ছাড়া কোন উপায় নেই। তারা প্রয়োজনে পাশের খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করে কাজ করার দাবী জানান। 

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে