সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মাগুরায় ভোটগ্রহণে প্রস্তুত ২৯৫ কেন্দ্র

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-01-2024 03:56:32 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য মাগুরার ২ টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন।


কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা।


মাগুরার দুইটি আসনের ২৯৫ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ব্যালট বক্সসহ নির্বাচনের অন্যান্য সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এসময় একটি কেন্দ্রের জন্য একজন প্রিজাইডিং অফিসার, ৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১২ জন আনসার ও ২ জন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এর আগে আজ শনিবার (৬ জানুয়ারি) সকাল ৭ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে জেলার ৪ টি উপজেলায় কড়া পুলিশি নিরাপত্তায় ব্যালট পেপার ও নির্বাচনী উপকরণ পাঠানো হয়। মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। এসময় ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালী, আচরণবিধি সম্বলিত ব্যানার সহ বিভিন্ন নির্বাচনী উপকরণ নিজ নিজ উপজেলায় নিয়ে যান সহকারি রিটার্নিং কর্মকর্তারা।


জেলার ২৯৫ টি ভোট কেন্দ্রে ৭ জানুয়ারি ভোটের দিন সকালে এসব ব্যালট পৌছে দেওয়া হবে। মাগুরার ২ টি আসনের চারটি উপজেলায় মোট ৭ লক্ষ ৮৭ হাজার ৯২০ টি ব্যালট পাঠানো হয়েছে।

 

ব্যালট পেপার বিতরনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের বলেন, মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ট্রেজারি থেকে জেলার দুটি আসনের চারটি উপজেলার ব্যালট পেপারসমূহ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে স্ব স্ব উপজেলায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে পাঠানো হয়েছে।

কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম আজ শনিবার পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে রোববার (৭ জানুয়ারি) রোববার সকালে।


অন্যদিকে মাগুরায় ৭০ টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা পুলিশ বিভাগের পক্ষ থেকে।

ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন সে জন্য মাগুরায় ৬ স্থরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৫ প্লাটুন সেনাবাহিনী, ৫ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন আনসার ও র‍্যাব সদস্য সহ মাগুরায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৫০৬৮ জন সদস্য কাজ করবে বলে জানিয়েছেন মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে