সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

চালের দাম বাড়তি: ৬৪ জেলায় অভিযানের নির্দেশ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-01-2024 07:19:05 am

ধান ও চালের দাম নিয়ন্ত্রণে সব জেলার ডেপুটি কমিশনার (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) একসঙ্গে দৃশ্যমান অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। হঠাৎ করেই চালের দাম বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।


মজুতদার, মিল মালিক, লাইসেন্সধারী ব্যবসায়ী, লাইসেন্সবিহীন ব্যবসায়ী- যারাই নিয়ম ভঙ্গ করবে, অভিযানে তাদের কাউকেই ছাড় না দিতে বলা হয়েছে। তবে কোনো গৃহস্থ বাড়িতে যেন অভিযান পরিচালনা না করা হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে। খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার 'অভ্যন্তরীণ আমন (ধান ও চাল) সংগ্রহ, বাজার মূল্য ও মজুত কার্যক্রম তদারকি' শীর্ষক দুটি ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, দেশের প্রতিটি উপজেলায় অভিযান চালাবে উপজেলা ও জেলা প্রশাসন। খাদ্যসচিব ইসমাইল হোসেনের সভাপতিত্বে ওই ভার্চুয়াল বৈঠকে আট বিভাগীয় কমিশনার, ৬৪ জেলার ডিসি-এসপিসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রথম দফার বৈঠকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্বিতীয় বৈঠকে ছিলেন রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কর্মকর্তারা। বৈঠকে খাদ্যসচিব ইসমাইল হোসেন বলেন, অভিযান পরিচালনাকালে যেন আশপাশের এলাকায় অভিযানের খবর যায়, তা নিশ্চিত করতে হবে। এতে অন্যান্য মজুতদার ও কালোবাজারিরা অবৈধভাবে ধান বা চাল মজুত করতে ভয় পাবে। কোনো গৃহস্থ বা কৃষকের বাড়িতে ধান মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনাকালে ডিসি ও এসপি যেন একসঙ্গে যান, সে বিষয়েও পরামর্শ দিয়েছেন খাদ্যসচিব। মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবের নির্দেশনা যথাযথভাবে পরিপালনের নির্দেশ দেন বলে বৈঠক সূত্র জানিয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, ধান-চালের দাম যেন হঠাৎ করে না বাড়ে, তা নিশ্চিত করতে জেলা পর্যায়ের মিল মালিকদের নিয়ে ডিসিরা বৈঠক করবেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যাদের ব্যবসার লাইসেন্স নাই, তাদের বিষয়ে তো ব্যবস্থা নেওয়া হবেই, যাদের লাইসেন্স আছে তারাও ঠিক মতো দায়িত্ব পালন করছেন কি না, তা খতিয়ে দেখতে হবে।'

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে