নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা ত্যাগ করেন মন্ত্রী।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৫ ফ্লাইটযোগে তিনি ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৫ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
২২ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে