সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

বিএনপির আন্দোলন নিয়ে মাথাব্যাথা নেই : ওবায়দুল কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-02-2024 10:34:57 am



বিএনপির আন্দোলন নিয়ে আমাদের কোন মাথাব্যাথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, বিএনপির আন্দোলন কর্মসূচি তর্জন গর্জন মাত্র। বিএনপিকে নিয়ে আমাদের অত মাথাব্যথা নেই। আন্দোলন করতে জনগণ থাকতে হয়। নেতাকর্মী দিয়ে হয় না।



ওবায়দুল কাদের আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২  কায়েম করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এরকম কোন চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই। বিএনপি আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি।’তিনি বলেন, দেশে আন্দোলনের বস্তুগত কোন ইস্যু নির্বাচনের আগেও ছিল না, এখনো নেই। বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার কারণে তারা ভুল করেছে। দল চোরাবালিতে আটকে গেছে।ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ কার্যকরে কোন বাধা নেই। সরকারের সমালোচনায় সংসদে বিরোধী দল আছে, স্বতন্ত্ররাও আছে।



সংসদ কেন কার্যকর হবে না?  বাধাটা কোথায়?  এমন প্রশ্ন রেখে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়েছে। যেখানে ৪১ শতাংশের বেশি ভোট গ্রহণ হয়েছে। পৃথিবীর বহু দেশেই ভোট গণনার দিক দিয়ে বাংলাদেশে ভোট গণনা কম হয়েছে সেটা বলার কোন সুযোগ নেই। নির্বাচনে ২৮ টি দল অংশ নিয়েছে। একটা বিরোধী দলও আছে। জাতীয় পার্টি সংসদের ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে। সংসদে বিরোধী দল আছে এমনকি স্বতন্ত্ররাও আছেন। তারা প্রয়োজন মনে করলে সরকারের সমালোচনা করতে পারেন।ওবায়দুল কাদের বলেন, সংসদে স্বতন্ত্ররা আছে, বিরোধীদল তো আছেই। সংসদ কার্যকরে এখানে কোন অন্তরায় নেই।জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সহ ১৩ জন সদস্য নিয়ে জাতীয় পার্টি কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,  সংসদে আগে দেখতে দিন।এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

আরও খবর