সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

হজে গিয়ে ভিক্ষা করলে ৭ বছরের কারাদণ্ড

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-02-2024 09:03:19 am

আসন্ন পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়ে কেউ অবৈধভাবে অর্থ সংগ্রহের চেষ্টা বা ভিক্ষা করলে তাকে ৭ বছর কারাগারে থাকতে হতে পারে এমন সতর্কতা দিয়েছে সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন।


এ ব্যাপারে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অনুমতি ছাড়া নগদ অর্থ বা অন্য কোনো সাহায্য সংগ্রহ করা কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি গুরুতর অপরাধ।


সৌদি বিচার বিভাগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা বলা হয়েছে বলে রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে গলফ নিউজ।


এ সংক্রান্ত যে আইনের তথ্য মতে, অর্থ সংগ্রহের চেষ্টা করে তাহলে তাকে ৭ বছর বা তারও বেশি কারাদণ্ড অথবা পাঁচ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৫ কোটি টাকার সমান।


কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে হজে গিয়ে ভিক্ষারত অবস্থায় ধরা পড়লে ৭ বছরের কারাবাস ও ৫০ লাখ সৌদি রিয়াল জরিমানা দিতে হবে তাকে।


প্রতি বছর হজে গিয়ে সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করেন বহু দরিদ্র দেশের মুসলিমরা। হজের সময় গোটা পৃথিবী থেকে কোটি কোটি মুসলিম সমবেত হন মক্কা ও মদিনায়। সেই সুযোগে অনেকে হজে যাওয়ার নাম করে ভিসা আদায় করে সেখানে ভিক্ষাবৃত্তি করেন বলেও অভিযোগ।


সৌদি প্রশাসনের পক্ষে জানানো হয়েছে, এভাবে বিনা অনুমতিতে হাজিদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি। তাই অর্থ তছরূপ আইনের ধারায় ভিক্ষাবৃত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা করা হবে।


সৌদি বিচার বিভাগের পক্ষে জানানো হয়, এই অপরাধে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। হতে পারে ৫০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা। কারাবাস ও জরিমানার সাজা এক সঙ্গেও হতে পারে।


প্রতি বছর এশিয়া ও আফ্রিকার বিভিন্ন গরিব দেশ থেকে সাধারণ মানুষ হজের সময় সৌদি আরবে ভিক্ষাবৃত্তি করতে যান। এভাবে মোটা টাকা উপার্জন করে দেশে ফিরেও যান তারা।


ইসলামের বিধি অনুসারে প্রত্যেক আর্থিকভাবে সক্ষম ব্যক্তির জীবনে অন্তত একবার হজে যাওয়া বাধ্যতামূলক। চলতি বছর জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে হজ হতে পারে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে