সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

কুড়িগ্রামের ৪ টি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়



কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর ও ভুরুঙ্গামারী উপজেলার ৪টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের ঈদের জামাত আদায় করেছেন মুসল্লীরা। আলাদা আলাদা ঈদ জামাতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লীরা অংশ গ্রহন করে ছিল বলে জানা গেছে। 


বুধবার (১০ এপ্রিল) সকালে রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের গয়টা পাড়া গ্রাম, রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব করাতি পাড়া গ্রাম ও ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়ন পাইকডাঙ্গা ও পাইকের ছড়া গ্রামে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 


ঈদের জামাত আদায় করা রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়ন গয়টা পাড়া গ্রামের বাসিন্দা জানান,আমারা প্রায় ৫ বছর ধরে সৌদি আরব ও মধ্য প্রাচ্যের দেশগুলোর  সাথে মিল রেখে রমজানের রোজা রাখা, ঈদের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করে আসছি।


ভুরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া পাইকডাঙ্গা গ্রামের মোঃ সবুর আলী বলেন, বেশ কয়েক বছর ধরে সৌদির সাথে মিল রেখে এ ইউনিয়নের দুটি গ্রামের মানুষ আমরা রমজান ও ঈদ পালন করে আসছি। আনন্দ উদ্দীপনার সাথে ঈদের নামাজ আদায় করলাম। সারা মাস রোজা রেখে ঈদের নামাজ আদায় করে খুবই ভালো লাগলো। 


কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশের  নিরাপত্তায় পূর্ণ উৎসব মুখর পরিবেশে  কুড়িগ্রামের ৪ টি গ্রামে ঈদের  জামাত অনুষ্ঠিত হয়। নাগরিক সেবায় জেলা পুলিশ সব সময় নিবেদিত আছে।জেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় ও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনে পুলিশ সব সময় কাজ করছে বলে জানান তিনি। 








আরও খবর