সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

যুক্তরাজ্যে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-05-2024 06:35:17 am

সংসদ ভেঙে দিয়ে যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দেশটিতে ২০২৫ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও সুনাক এ বছরের ৪ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।


স্থানীয় সময় বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা আসে।


সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচন তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে রাজা তৃতীয় চার্লসের কাছে যান তিনি। সেখানে সংসদ ভেঙে দেওয়া ও নতুন নির্বাচন আয়োজনের জন্য রাজার অনুমতি চান তিনি। রাজা চার্লস অনুমতি প্রদানের পর এটি জনসম্মুখে ঘোষণা করেন তিনি।


গত ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে ব্রিটেনে ফের আসতে যাচ্ছে লেবার পার্টির শাসন।


সুনাক আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে নিজের সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। এছাড়া ভোটারদের আশ্বস্ত করেন তাকে যদি ভোট দিয়ে প্রধামন্ত্রী বানানো হয় তাহলে তিনি ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন।


এদিকে নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কেইর স্টারমারের।


সূত্র: বিবিসি

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে