সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর প্রকাশ্যে হামলা

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-06-2024 04:11:21 am

প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এই ঘটনা ঘটে। 


সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রেফতার ব্যক্তি ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে আসেন ও প্রধানমন্ত্রীর গায়ে আঘাত করেন।



ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনকে শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুলটোরভেটে একজন ব্যক্তি আঘাত করেন, যাকে পরে গ্রেফতার করা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনায় হতবাক হয়েছেন।


প্রধানমন্ত্রীর কার্যালয় অবশ্য এই ঘটনায় আরো বিস্তারিত কিছু জানায়নি। পুলিশ বলেছে, তারা একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত করছে, তবে এর বেশি কিছু বলতে তারাও রাজি হয়নি। হামলার উদ্দেশ্য ঠিক কী ছিল সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


হামলার কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কর্মরত এক কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।


এর আগে গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও, তাঁকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। 

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৭ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে