সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ববি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মেঘলা- নাসরুল্লাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 11:06:33 am

ফাইল ছবি


শিক্ষা ডেস্ক :


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয়  শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


বুধবার (১০ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সিদ্ধান্ত মোতাবেক, বরিশাল  বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য সিফাত জামান মেঘলাকে  সভাপতি এবং নাসরুল্লাহ ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো।


বিজ্ঞপ্তিতে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর  সেলে জমা দিতে বলা হয়েছে।


ববির সদ্য  সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক  আবু বকর সিদ্দিক শোয়েব বলেন, 

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায় এই স্লোগানকে সামনে রেখে তরুণ কলাম লেখক ফোরাম সারা বাংলাদেশে তরুণ লেখকদের সৃজনশীলতা আর মেধা-মননকে পত্রিকায় কলামের মাধ্যমে মানুষের মাঝে পৌঁছে দিতে চায়, যাতে তরুণ লেখকরা লেখা লেখিতে উদ্বুদ্ধ হয় আর সমাজ উপকৃত। বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নব মনোনীত সভাপতি আর সাধারণ সম্পাদক আর শাখার জন্য শুভ কামনা রইলো। 

 

নব মনোনীত সভাপতি সিফাত জামান মেঘলা  বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,  তরণ্যের সৃষ্টিশীলতায় বিশ্বাসী এবং তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের আদর্শে  গড়ে তোলা এবং কুসংস্কার, অন্যায়, শোষণমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছে। 

তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের মেধা বিকাশের এক অনন্য ব্যতিক্রমধর্মী সংগঠন।

আমাদের সদ্য-সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন।তাদের কাছে কৃতজ্ঞ।

তরুণ কলাম লেখক ফোরাম এর মূলমন্ত্র"তারণ্যের শাণিত কলমে আলোকিত ধরণী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক ফোরাম শাখাকে ভবিষ্যতে আরো সুউচ্চ এবং সমৃদ্ধির পথে নিয়ে যেতে এবং এর জন্য নিবেদিতপ্রাণ কাজ করতে সর্বদা সচেষ্ট থাকব। আশা করি আমাদের উপদেষ্টামন্ডলী এবং সকলের সার্বিক সহযোগিতা পাবো।এবং সকলের সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের শাখাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে।


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ সংগঠনটি লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে