সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

যেসব কারণে ব্যাপক চাপ থাকবে ঢাকার সড়কে

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-07-2024 08:21:29 am

উল্টো রথযাত্রা, এইচএসসি পরীক্ষা, পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের কারণে এ সপ্তাহে সড়কে প্রচণ্ড চাপ থাকবে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলমান থাকলে সড়কে সেই চাপ আরো বাড়তে পারে। 


শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান। এসব চাপ মোকাবিলা করে সড়ক স্বাভাবিক রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।



এস এম মেহেদী হাসান বলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এই সপ্তাহে তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসেও পরীক্ষা আছে। আবার ১৫ জুলাই ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ ইসকন মন্দির পর্যন্ত উল্টো রথযাত্রা আছে। স্বাভাবিকভাবেই ঢাকা শহরের সড়কে চাপ বাড়বে।



তিনি আরো বলেন, আগামী ১৭ জুলাই পবিত্র আশুরা। লালবাগ ইমামবাড়া থেকে শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত তাজিয়া মিছিল যাবে। এছাড়া লালবাগ, মোহাম্মদপুর, মিরপুরসহ নানা স্থানে তাজিয়া মিছিল হবে। এসব এলাকায় যানজটের শঙ্কা আছে। এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন চলছে। আন্দোলন চলমান থাকলে সড়কে চাপ বাড়বে। এ কারণে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপির সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।



ডিএমপির এ কর্মকর্তা বলেন, চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশ এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করছে। রোববারও বাংলা ব্লকেড কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক পুলিশ কাজ করবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমাদের ৮টি বিভাগ সমন্বিতভাবে প্রস্তুত আছে। আমরা জনভোগান্তি কমানোর চেষ্টা করছি।



সংবাদ সম্মেলনে তিনি বলেন, রথযাত্রা, তাজিয়া মিছিল, কোটা সংস্কার আন্দোলন কারণে সড়ক বন্ধ হয়ে গেলে বা মানুষ ভোগান্তিতে পড়লে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। কোনো ইন্টারসেকশন বন্ধ হলে পাশের ইন্টারসেকশনে জনবল বাড়ানো হয়। বিকল্প সড়কগুলো সচলে তৎপরতা বাড়ানো হয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে