সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

সিরিজ হেরে সান্ত্বনার জয় বাংলাদেশের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 02:35:47 pm

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক : 


তৃতীয় ওয়ানডেতে ১০৫ রানে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশের ভয় নিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামলেও তামিম বাহিনী শেষটা ভালোই করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ২১ বছর পর হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ধবলধোলাইয়ের লজ্জা এড়াল টাইগাররা।


বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের টার্গেটের বিপরীতে মাত্র ১৫১ রানে গুটিয়ে গেছে প্রতিপক্ষের ইনিংস। বাংলাদেশের বোলারদের দারুণ পারফরম্যান্সে ১০৫ রানের বড় জয়ে শেষ পর্যন্ত ১-২ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করল তামিম ইকবালের দল। সেই সাথে শেষ হলো টাইগারদের জিম্বাবুয়ে সফর। 


প্রথম দুই ওয়ানডেতে ৩০৩ ও ২৯০ রানের পর তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ থামল ২৫৬ রানে। প্রথম দুই ম্যাচ হারের পর হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টাইগারদের স্কোরটা আরও লম্বা হবে--ভক্তরা অন্তত তাই আশা করেছিলেন। কিন্তু ইনিংস তো লম্বা হয়ইনি উল্টো এ ম্যাচেই সিরিজে সবচেয়ে জঘন্য ব্যাটিং প্রদর্শনী করে বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল ছিল বোলাররা।


সব বোলারই তাদের নামের পাশে রেখেছেন উইকেটের সংখ্যা। বল হাতে শেষদিকে মুস্তাফিজুর রহমানের ৩ উইকেট শিকারের আগে ওয়ানডেতে অভিষেক হওয়া টেস্ট বোলার খ্যাত এবাদত হোসেনের দুই বলে দুই শিকারের সঙ্গে জোড়া উইকেট পায় তাইজুল ইসলাম। সেই সাথে মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণি আর তরুণ পেসার হাসান মাহমুদের আগুনঝরা বোলিংয়ে ১টি করে উইকেট শিকারে জিম্বাবুয়েকে অল্পতেই গুঁড়িয়ে দিতে সক্ষম হয় লাল-সবুজের দল।


৮৩ রানে ৯ ব্যাটারকে হারানোর পর দশম উইকেট জুটিতে রিচার্ড নাগাভারা-ভিক্টর নিয়াচির করা ৬০ রানের জুটিতে ম্যাচে উত্তেজনা ছড়ায়। একের পর এক বাউন্ডারি মারতে থাকেন তারা।  


আজ নিজেদের ক্রিকেট ইতিহাসের ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলতে হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামে টাইগাররা। 


আগের দুই ম্যাচের সম্পূর্ণ বিপরীত পারফরম্যান্স দেখা গেছে আজ টাইগারদের খেলায়। প্রথম দুই ম্যাচের মতো আজও টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। যেখানে সিরিজ খোয়ানো দুই ম্যাচের প্রথমটায় ৩০৩ রান ও পরের লড়াইয়ে ২৯০ রানের বড় পুঁজি পায় দল। আজ সেখানে ৯ উইকেট হারিয়ে মাত্র ২৫৬ রান করতে পারে দল।


তাতে শঙ্কা জাগে বাংলাদেশের ২১ বছর পর জিম্বাবুয়ের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার। সর্বশেষ জিম্বাবুয়ে বাংলাদেশকে সেই ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ করেছিল। 


দিনের শুরুতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয়ের ৭১ বলে ৭৬ এবং শেষদিকে আফিফ হোসেনের ৮১ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস দুটিতে ভর করে সম্মানজনক স্কোর পায় বাংলাদেশ।

আরও খবর




6a22d37835726-050626074736.webp
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে




6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

২ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে