সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

সড়ক ও নৌপথ স্বাভাবিক, আজ থেকে চলবে ট্রেন

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-08-2024 05:24:25 am

চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় ফিরেছে আগের যানজট। গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।


সড়কের পর স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে। আর আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।


ঢাকার সড়কে বুধবারও ছিল তীব্র যানজট। যান চলাচল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়েছে যে রাতে কারফিউ চলা অবস্থায়ও যানজট দেখা যায়। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।


এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ চলাচল। প্রথমে কারফিউ শিথিল থাকার সময় লঞ্চ চললেও এখন পুরোদমে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুরুতে ঢাকা থেকে চাঁদপুর, ইলিশা ও সুরেশ্বর পর্যন্ত লঞ্চ চলেছে। এখন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও ভোলার মতো দূরের গন্তব্যেও লঞ্চ ছেড়ে যাচ্ছে। ফিরতি পথেও ঢাকায় যাত্রী নিয়ে লঞ্চ ঘাটে ভিড়ছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি আবুল কালাম খান বলেন, এ মুহূর্তে লঞ্চ স্বাভাবিক আছে। কয়েক দিন ধরেই ঢাকা থেকে লম্বা দূরুত্বে যাত্রী পরিবহন শুরু হয়েছে। যাত্রীরা এখন আগের মতোই স্বাভাবিক সময়সূচিতে লঞ্চে ভ্রমণ করতে পারবেন। দিনরাত সব সময়ই লঞ্চ পাওয়া যাচ্ছে।


অন্যদিকে বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে, যদিও আপাতত শুধু লোকাল ও কমিউটার ট্রেন চালানো হবে। ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে