সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

চট্টগ্রাম বন্দরের নতুন চেয়ারম্যান কমডোর এস এম মনিরুজ্জামান


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কমডোর এস এম মনিরুজ্জামান। এর আগে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তিনি দায়িত্বে ছিলেন।

বুধবার (৭ আগস্ট) কমডোর এ কে এম আফজাল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ নৌবাহিনীর এক প্রজ্ঞাপনে তাকে বদলির কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কমডোর এস এম মনিরুজ্জামানকে ১১ আগস্ট দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ২ কমান্ডিং অফিসার নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খান ও নৌ সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে একটি অনুলিপি পাঠানোর কথা বলা হয়।

জানা যায়, কমডোর এস এম মনিরুজ্জামান কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৭ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে পাস করেন এবং ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৯০ সালে তিনি এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন।

সারফেস অফিসার হিসেবে তার কর্মজীবনে এমএফভি-৭৭, বানৌজা মধুমতি, বঙ্গবন্ধু, বানৌজা তিস্তা, বানৌজা দৌলত, এইচটিবি-৩৫, বানৌজা গোমতী, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত পতাকাবাহী জাহাজ বানৌজা বঙ্গবন্ধুর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্যতম বৃহৎ নৌঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ছিলেন। তিনি পটুয়াখালীর ক্রমবর্ধমান নৌঘাঁটি বানৌজা শেরে বাংলার অধিনায়ক ছিলেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদানের আগে তিনি নারায়ণগঞ্জের ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে