বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

আট মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জ্বালানি তেলের দাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-09-2024 07:20:35 am

বিশ্ব বাজারে সবশেষ ৮ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে জ্বালানি তেলের দাম। মূলত, লিবিয়ার পরিস্থিতির উন্নতির প্রত্যাশা ও বৈশ্বিক চাহিদা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় তেলের বাজারে এই দরপতন চোখে পড়ছে বলে জানা গেছে।


বুধবার (৪ সেপ্টেম্বর) সকালের দিকে দেখা যায়, বিশ্ব বাজারে নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৭৩ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে দাম কমেছিল ৪ দশমিক ৯ শতাংশ।


তাছাড়া অক্টোবরের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৬৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এ বেঞ্চমার্কের তেলের দাম কমে ৪ দশমিক ৪ শতাংশ।


ফলে উভয় বেঞ্চমার্কের দামই গত ডিসেম্বরের পর কমে সর্বনিম্ন হয়েছে। মূলত লিবিয়ায় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে এমন প্রত্যাশায় তেলের এই দরপতন বলে ধারণা করা হচ্ছে। কারণ দেশটিতে রাজিনৈতিক অস্থিরতার কারণে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া চীন ও যুক্তরাষ্ট্রের দুর্বল অর্থনৈতিক পূর্বাভাসের কারণেও জ্বালানি তেলের চাহিদা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এতে চাপ লক্ষ্য করা যাচ্ছে বৈশ্বিক বাজারে।

আরও খবর