সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

চবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে আকিজ-মুরাদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 10:55:31 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক : 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২২-২৩ বর্ষের নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আকিজ মাহমুদ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মুরাদ হোসেন। 


বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ (এক বছর) কার্যবর্ষের জন্য জনাব আকিজ মাহমুদকে সভাপতি ও জনাব মুরাদ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হলো। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হলো।"


নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আকিজ মাহমুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "একজন মানুষ একটি সংগঠন নয়, সবার আদর্শিক একত্রিত প্রচেষ্টায় একটি সংগঠন গড়ে উঠে। দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আমদের এই সংগঠন রাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি।"


সাধারণ সম্পাদক মুরাদ হোসেন তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, "বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাকে লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম শিখিয়ে বুদ্ধিভিত্তিক এই সংগঠনের নতুন দায়িত্বে অর্পিত করেছেন। সংগঠনকে এগিয়ে নিতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।"


উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ স্লোগানে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৪ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে