সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না, বললেন তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2024 01:34:34 pm

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, দেশের মানুষকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না।


শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।


তারেক রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন। আর জনগণকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না।


তিনি বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অন্তবর্তী সরকারকে বাস্তব ও কঠোর পদক্ষেপ নিতে হবে। মাফিয়া সিন্ডেকেট ভাঙতে প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়াতে হবে।


অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনদুর্ভোগ কমাতে না পারলে পলাতক স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে।


তিনি বলেন, মাফিয়া সরকারের অনেক নেতাকর্মী ভিন্নমতের অনেকের সম্পত্তি দখল করেছিল। জবরদখলকারীদের কাছ থেকে সেসব উদ্ধারে সরকারের উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।


জনকল্যাণকর রাষ্ট্র গঠনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ও নাগরিক নিজ নিজ দায়িত্ব পালন করলেই সফল রাষ্ট্র তৈরিতে সফলতা মিলবে।

আরও খবর