সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন।

গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর যাত্রা শুরু। আহ্বায়ক কমিটি গঠন মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: 'দেশ ও মানুষের কল্যানে সুস্হ্য ধারার সাংবাদিকতা' স্লোগান নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় 'গোয়ালন্দ সাংবাদিক ফোরাম ' নামে নতুন একটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। রবিবার (৮ ডিসেম্বর) রাত ৭ টায় গোয়ালন্দ শহরের রোকন উদ্দিন প্লাজার তৃতীয় তলায় গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ সংগঠনের ঘোষণা দেয়া হয়। দৈনিক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্হিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেলাল মাহমুদকে সংগঠনের আহবায়ক এবং দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টুকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও দৈনিক বাংলার রাজবাড়ী জেলা প্রতিনিধি ও স্হানীয় দৈনিক মাতৃকন্ঠের ষ্টাফ রিপোর্টার মইনুল হক মৃধা। যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া শতাব্দী এবং আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন ও আজকের পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি ফিরোজ আহমেদ। এছাড়া আহবায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, মোহনা টিভির গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আবুল হোসেন মোল্লা, দেশ টিভি ও জনকন্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ্যা ডেইলি মর্নিং পোষ্টের স্টাফ রিপোর্টার মজিবর রহমান জুয়েল, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম বাচ্চু, মাইটিভি ও কালবেলার রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন এবং আজকের দর্পনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শাকিল মোল্লা। আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে।
আরও খবর