সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

ডা. তাসনিম জারা এবার রাজনীতিতে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-12-2024 07:12:17 am

ডাক্তার তাসনিম জারা। © ফেসবুক থেকে সংগৃহীত।


জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হয়েছেন জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডা. তাসনিম জারা। রাজনীতিতে পা রেখে সবার দোয়ার পাশাপাশি পরামর্শ ও সমর্থন চেয়েছেন তিনি।


গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।


ডা. তাসনিম জারা বলেন, আমি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এই প্রথম আমি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হলাম। সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে এই কমিটিতে অনেক বুদ্ধিদীপ্ত, চিন্তাশীল ও সৎ মানুষকে পেয়েছি, যারা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অসামান্য ত্যাগ স্বীকার করেছেন এবং ভবিষ্যতেও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের বিষয়।



তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সব নাগরিকের মর্যাদা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধাশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদি প্রচেষ্টা। তবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।


তিনি আরও বলেন, আমি জানি না আমরা কতটা সফল হতে পারব। তবে এই পরিবর্তন আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নিজের ভূমিকাকে কার্যকর করতে তিনি সবার পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে বলেন, আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন এবং ভালো কিছু করলে উৎসাহ দিয়ে পাশে থাকবেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে