সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

আধুনিক রাষ্ট্রে সবার মাঝে জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামের শান্তির বার্তা পৌঁছিয়ে দিতে হবে : জবি উপাচার্য

জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামের শান্তির বার্তা ও অনুশীলন বজায় রাখার উপর গুরুত্ব দিয়ে ধর্ম পালন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত ‘মধ্য শা'বানের রাত ও রমাদানের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য বলেছেন, আমরা ধর্ম পালন করবো, কিন্তু নিজেদের মধ্যে দ্বন্দ সৃষ্টি করবো না। কেউ তারাবিতে ২০ রাকাত আবার কেউ ৮ রাকাত নামাজ পড়ে।


আমাদের বাংলাদেশে এই বিষয়টি নিয়ে অনেক বিভেদ ও দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব পরিহার করে ধর্ম পালন করবো।আমাদের এই ক্যাম্পাসে জ্ঞান-বিজ্ঞানের আবহ রয়েছে। আমরা এর পাশাপাশি ইসলামের শিক্ষাটাকে ধারণ ও অনুশীলন করবো। আমি কাউকে অবজ্ঞা করবো না। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী বলেন ঈমান ও তাকওয়ার মাধ্যমেই মুসলিম উম্মাহর সার্বিক উন্নতি সম্ভব। তিনি শা’বান মাসের ফজিলত ও রমাদানের সিয়ামের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন।


রাসূল (সা.)-এর আমল ও সিয়াম পালনের মাধ্যমে এ মাসের গুরুত্ব তুলে ধরেন এবং রমাদানের সিয়াম পালনের জন্য শারীরিক, মানসিক ও আত্মিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও জবি প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সঞ্চালনায় সেমিনারের সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, আমরা রমজানে ক্যাম্পাস মসজিদে খতম তারাবির জন্য হাফেজ নির্বাচন করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি তাকওয়া অর্জন করে আদর্শ মানুষ হতে পারে।


তিনি আরও বলেন, নতুন আবহের বাংলাদেশে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সম্ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছে। একজন শিক্ষার্থীকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে সার্টিফিকেট নিলেই হবে না, তাকে নৈতিক গুণে গুণান্বিত হতে হবে। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও খবর