সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

রমজান ও ঈদসহ ৩৮ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-03-2025 09:57:14 am

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে গেলো সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান।


আজ ২ মার্চ থেকে এ ছুটি শুরু হয়েছে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল।


শিক্ষাপঞ্জি অনুযায়ী- পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়েছে। ২ মার্চ রমজান দিয়ে দীর্ঘ এ ছুটি শুরু, ঈদুল ফিতর শেষে ৮ এপ্রিল ছুটি শেষ।


রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির নোটিশ টানানো হয়েছে। তাতে ২ মার্চ থেকে ছুটি শুরুর কথা উল্লেখ রয়েছে। তবে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ছুটির আগে শেষদিন ক্লাস চালু থাকবে বলেও নোটিশে উল্লেখ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।


অন্যদিকে ২০ রমজান পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণির কার্যক্রম চালু রাখার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। সোমবার বিকেলে সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক সেলিম মিয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের কাছে স্মারকলিপি দেন।


সংগঠনের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছায়নি। গত দুইমাসে সেভাবে পড়াশোনা হয়নি। এর মধ্যে রমজান, ঈদুল ফিতরের এক মাসের বেশি ছুটি। এরপর শুরু হবে এসএসসি পরীক্ষা। তাই আমরা দাবি জানিয়েছি, এ লম্বা ছুটিতে সরাসরি সম্ভব না হলেও অনলাইনে যেন ক্লাস হয়। মোটকথা শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে হবে।


মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, দীর্ঘ এ ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী। যদিও এবার বই দেরিতে হাতে পাওয়ায় কিছু ঘাটতি হয়েছে। প্রতি বছর এ ছুটি থাকে। তারপরও বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নিলে আমরা বাস্তবায়ন করবো।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে